ক্রাইস্টচার্চ টেস্টে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দলেরই কাটা গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম করেছে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য টেস্টে চ্যাম্পিয়নশিপের এক পয়েন্ট করে কাটা হবে। সেই হিসেবে তিন পয়েন্ট করে হারিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
এতে পয়েন্ট টেবিলে চার থেকে পাঁচে নেমে গেছে কিউইরা। দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানাও করা হয়েছে। ম্যাচটি ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড।
৩ রানে ৫ উইকেট মুকিমের, পাকিস্তান জিতল ৮৭ বল হাতে রেখে
৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের সেই টুপি