স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টেস্ট টুপি আজ নিলামে আড়াই লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা) বিক্রি হয়েছে। ধারণা করা হয়েছিল টুপিটির দাম উঠতে পারে ২ লাখ ৬০ হাজার ডলার পর্যন্ত।
নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান। সেটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ। ৫২ টেস্টে ৮০ ইনিংসে ৬৯৯৬ রান করে অবসরে যান ব্র্যাডম্যান।
১ লাখ ৬০ হাজার ডলার দাম থেকে শুরু হয়েছিল নিলামের ডাক। শেষ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ডলারে টুপিটি বিক্রি হয়ে যায়। ক্রেতার ‘প্রিমিয়াম ফি’সহ টুপিটির মোট দাম ৩ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা)।
ক্রেতার ‘প্রিমিয়াম প্রাইস’ হলো নিলামে স্মারকটি যে দামে বিক্রি হয়েছে, তার সঙ্গে ‘কন্ট্যাক্ট প্রাইস’-এর মিলিত অঙ্ক।
ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলা হয়েছিল ২০২০ সালে। সেটি ১৯২৮ সালে তাঁর টেস্ট অভিষেকের টুপি। ২ লাখ ৯০ হাজারে ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা) টুপিটি বিক্রি হয়েছিল।
ফেড কাপেও কিংসের ত্রাতা তপু বর্মণ
লক্ষ্য ২৭৫ রানের মধ্য রাখতে চায় উইন্ডিজ
সন্দেহ দূর করতে অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব