বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির ৪৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে সভার আয়োজন করা হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিনকে আহ্বায়ক, ডা. এএফ খবির উদ্দিন আহমেদকে সদস্য সচিব এবং ডা. একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুমকে কোষাধ্যক্ষ করা হয়।

পরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ ও অকার্যকর কমিটি বাতিল করে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষিত হয়। কার্ডিয়াক সোসাইটির সদস্যরা বিশ^াস করেন নবগঠিত কমিটি আগের ব্যর্থতা থেকে উত্তরণ ঘটিয়ে কার্ডিয়াক সোসাইটিকে সত্যিকার অর্থে সদস্যদের আশা-ভরসার স্থলে রূপান্তর করবে। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির নেতৃত্বে হৃদরোগের সব বিভাগের চিকিৎসকদের পুঞ্জীভূত অপ্রাপ্তি দূর হবে এবং পাশাপাশি বাংলাদেশে হৃদরোগের চিকিৎসা বিশ^মানে উন্নীত হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত