সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ জসীম গ্রেপ্তার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ এএম

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসীম উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ডিএমপির খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। খিলক্ষেত ও বাড্ডা থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বাড্ডা থানা পুলিশ জসীমকে জিম্মায় নেয়।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (আজ) তাকে আদালতে পাঠাবে বাড্ডা থানা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত