সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ এএম

সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তাসহ দুজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাত ৯টার দিকে তাদের ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি আরিফুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার দীপঙ্কর রায় (৩৭) ও মেনছুর আলী (৪০)। তাদের মধ্যে দীপঙ্কর রায় পঞ্চগড়-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত