জুলাই বিপ্লবে উত্তরায় ২৫ শিক্ষার্থীসহ শহিদ ৯২

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

জুলাই বিপ্লবে রাজধানী উত্তরায় শহিদ হয়েছেন ৯২ জন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স। সংগঠনটি জানায়, উত্তরায় শহিদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকুরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন ড্রাইভার, ২ জন মসজিদের ইমাম, ১ জন ডাক্তার, ১১ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে।

সংগঠনের মুখপাত্র ফান্তাসির মাহমুদ জানান, প্রকাশ করা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই তালিকা তৈরি করতে সরকার কোনো সহযোগিতা করেনি। যে কোনো মূল্যে পরবর্তী প্রজন্মের জন্য এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে। যাতে বিপ্লবের ইতিহাস কোন ভাবেই যেনো বিকৃতি না ঘটে।

তিনি আরও বলেন, সরকারের কাছে সারাদেশে জুলাইয়ের শহিদের সঠিক সংখ্যা দ্রুত সময়ের মধ্যে প্রকাশসহ শহিদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আর্থিক সহায়তার দাবি  জানানো হয়। এ সময় বিভিন্ন শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত