সিলেটে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ প্রতিযোগিতার অডিশন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টি. কে. গ্রুপের তত্ত্বাবধানে ‘কণ্ঠে ছড়াক পবিত্র বাণী’ সেøাগানে শুরু হয়েছে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা। টি. কে. গ্রুপের অন্য গুরুত্বপূর্ণ ইউনিটগুলো এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের কাজীর বাজার এলাকার জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার অডিশন। সিলেটে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ প্রতিযোগিতার অডিশন রাউন্ডে ১৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে, যাদের মধ্যে মূল পর্বে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় দুজন।

প্রতিযোগিতার মূলপর্বে প্রধান বিচারক হিসেবে থাকছেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) চেয়ারম্যান কারি শেখ আহমদ বিন ইউসুফ আল-আজহারী, জর্ডান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত ও সৌদি আরবের জেদ্দার আল-কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী।

আগামী পবিত্র রমজানে প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে টিভি চ্যানেল ডিবিসিতে। প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন ৪০ লাখ টাকার সমমানের পুরস্কার। এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ বা এর চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীরা অংশ নিতে পারবে।  রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুনwww.pustiversesoflight.com 

গতকাল শনিবার কুমিল্লার ইপিজেড রোডের চক্রবাগ গলি এলাকার আল-হেরা স্কুল অ্যান্ড মাদ্রাসায় হয় প্রতিযোগিতার পরবর্তী অডিশন, যা চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত