কারওয়ান বাজারে মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ এএম

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক শাকিল হোসেন (২১)।

রবিবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মোটরসাইকেল আরোহী আইয়াফ রহমান আদি জানান, তাদের বাসা তেজগাঁও শাহিনবাগ এলাকায়। শাকিল হোসেন তার বন্ধু। রাতে শাহিনবাগ থেকে মোটরসাইকেলে করে শাহবাগ যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিল শাকিল। কারওয়ানবাজারে পৌছালে হঠাৎ করে ওই ব্যক্তি মোটরসাইকেলের সামনে চলে আসেন। তখন মোটরসাইকেল জোরে ব্রেক করলে ওই ব্যক্তির সাথে ধাক্কা লাগে এবং শাকিল ছিটকে পড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত