চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মো. সিরাজুল ইসলাম গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। কয়েক মাস ধরে তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন।
সিরাজুল ইসলাম স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হেফাজত ভূঁইয়া দেশ রূপান্তরকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
