সিরাজকে জরিমানা হেডকে তিরস্কার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পিএম

অ্যাডিলেডের পিংকে টেস্টে ট্রাভিস হেডকে আউট করার পর ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের উত্তেজিত অঙ্গভঙ্গির ঘটনায় দুজনকেই শাস্তি দিয়েছে আইসিসি। 

আইসিসি আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সিরাজের হিসাবের খাতায়। হেডের শৃঙ্খলা-সংক্রান্ত খাতাতেও যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে কোনো জরিমানা করা হয়নি তাঁকে, শুধু তিরস্কার করা হয়েছে।

মোহাম্মদ সিরাজকে আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অপরাধে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। 'ব্যাটারের আউটের পর এমন ভাষা, কাজ বা ইঙ্গিত প্রদর্শন যা তাকে অবমাননাকর বা উসকানিমূলক প্রতিক্রিয়ায় প্ররোচিত করতে পারে' এই ধারা ভঙ্গের জন্য তাকে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার শৃংখলাভঙ্গের রেকর্ডে। আর ট্রাভিস হেডকে শাস্তি দেয়া হয়েছে আচরণবিধির ২.১৩ ধারা-  'কোনো খেলোয়াড়, খেলোয়াড়ের সহায়তাকারী কর্মী, আম্পায়ার বা ম্যাচ রেফারির প্রতি দুর্ব্যবহার' ভঙ্গের কারণে। 

দুই খেলোয়াড়ই তাদের অপরাধের দায় স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। 

ঘটনাটি ঘটে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন ট্রাভিস হেড ১৪০ রান করার পর সিরাজের বলে বোল্ড হওয়ার পর। আউট হওয়ার পর সিরাজ হেডকে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। এরপর তাদের মধ্যে সংক্ষিপ্ত কথা-কাটাকাটি হয়। যদিও হেড পরে সাংবাদিকদের জানান সিরাজকে তিনি বলেছিলেন 'বলটা করেছো'। কিন্তু সিরাজ দাবি 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত