দুধের সঙ্গে চিয়া সিড মিশিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ৩ খাবার 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

শরীর ভাল রাখতে প্রতিদিন নিয়ম করে পানিতে ভিজিয়ে চিয়া বীজ খান। তবে তার পরিবর্তে দুধ দিয়েও খাওয়া যায় এই চিয়া বীজ। সকালে উঠে চিয়া বীজ খেলে শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, খনিজ, ভিটামিন, স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাপ সঠিক থাকে বলে জানান পুষ্টিবিদরা। এক্ষেত্রে চিয়া বীজ দুধে মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন রকমারি খাবার। 

পুডিং
এক কাপ দুধে ২ থেকে ৩ চামচ চিয়া বীজ মিশিয়ে নিন। তার সঙ্গে যোগ করুন ১ চা-চামচ ভ্যানিলার নির্যাস, ম্যাপল সিরাপ। উপর থেকে ছড়িয়ে দিন কেটে রাখা ফল। সমস্ত উপকরণ মিশিয়ে ফ্রিজে ২-৪ ঘণ্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে পুডিং।

স্মুদি
এক কাপ দুধে ২ বা ৩ চামচ চিয়া বীজ, ঠান্ডা করে রাখা কলা, বেরি ইত্যাদি ফল দিয়ে মিশিয়ে নিন তৈরি হয়ে যাবে সুস্বাদু খাবার। তবে চিনি নয়, মিষ্টির জন্য ব্যবহার করতে পারেন ম্যাপল সিরাপ অথবা ১ চা-চামচ মধু।

চিয়া বীজ মিল্ক শেক
এক কাপ দুধে ২ থেকে ৩ চামচ চিয়া বীজ ভিজিয়ে রাখুন। এর সঙ্গে একটি আপেল, আখরোট, কাঠবাদাম, ম্যাপল সিরাপ বা মধু মিশিয়ে তৈরি হয়ে যাবে মিল্ক শেক।

প্রাণিজ দুধ হজমে সমস্যা থাকলে কাঠবাদামের দুধ বা সয়া মিল্ক ব্যবহার করা যেতে পারে। দুধ হজমে সমস্যা থাকলে পানিতে ভিজিয়েও খাওয়া যাবে চিয়া বীজ। তবে ওজন ভালো রাখতে চাইলে বাদ দিতে হবে চিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত