গাজীপুরে পুলিশ বক্সে ভাংচুর করে মালামালে আগুন 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা মালামাল বের করে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রমিক আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুক্ত হন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। পরে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা মালামাল বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে সেগুলোতে আগুন দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কের দুই পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত