ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সবুজ বাংলার সিনিয়র রিপোর্টার (ক্রাইম) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক এবং জেপিসি, বিএফইউজে-ডিইউজে ও ডিআরইউর স্থায়ী সদস্য সাংবাদিক এস এম দেলোয়ার হোসেনের বাবা বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী মরহুম এস এম খলিলুর রহমান ওরফে খলিল সিকদারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ সকালে আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত এবং ঢাকার কামরাঙ্গীর চরে মরহুমের নিজবাড়ি ‘সিকদার ভিলা’য় দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
