মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের বোন মনিরা মাসুদের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৬০ ভরি স্বর্ণের গহনা লুট করে পালিয়ে যায় চক্রটি। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গত ৬ নভেম্বর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এরই মধ্যে নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে চুরির ঘটনায় বাড়ির মালিক মো. অপুকে গ্রেপ্তার করেছেন নিউ মার্কেট থানা পুলিশ।

এদিকে বোনের বাসা থেকে স্বর্ণ চুরি বিষয়ে মিশা সওদাগর বলেন, ‘মনিরা আমার এক আত্মীয়। তার বাসা থেকে গত ৬ নভেম্বর চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আমার বোন থানায় অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে প্রকৃতি অপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা। আমার বোন অনেক কষ্ট করে এই স্বর্ণগুলো করেছেন।’

অশ্রুসিক্ত কণ্ঠে মনিরা মাসুদ বলেন, ‘আমার স্বর্ণগুলো যে প্যাকেটে রাখা ছিল তারই একটি কাগজ বাড়ির মালিকের বাসায় পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়িওয়ালা ও স্ত্রীর সঙ্গে কথা বললে গড়মিল পাই। আমাদের তিনজনের একটি কথোপকথন রেকর্ড করে থানায় জমা দিয়েছি। দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি প্রশাসনের কাছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত