শেকৃবির নবান্ন উৎসবে বায়োস্কোপ পুতুল নাচ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব ও কৃষিমেলা ১৪৩১। হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এতে আয়োজন করা হয় বিলুপ্তপ্রায় পুতুল নাচ এবং বায়োস্কোপ প্রদর্শনীর।

গতকাল শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি ভবনের সামনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। বায়োস্কোপ প্রদর্শনী এবং পুতুল নাচ ছাড়াও মেলায় ছিল শিক্ষার্থীদের তৈরি নানা দেশীয় পিঠা, পায়েস, ফিরনি, আচারসহ নানান প্রসাধনী সামগ্রী। ছিল কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প ব্যবহার উপযোগী জৈব পদার্থের প্রদর্শনী, কৃষিতে ফসলের চিকিৎসা ও কৃষি পরামর্শ প্রদানের ডিজিটাল সেবাকেন্দ্র ই-কৃষি ক্লিনিকের ছিল কৃষি বিষয়ক পরামর্শ প্রদান স্টল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত