চতুর্থবারের মতো ফ্রান্সের ‘সেরা’ এমবাপ্পে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

২০২৩-২৪ মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তারকা হলেও এ পুরস্কার তিনি জিতেছেন পিএসজির হয়ে শেষ মৌসুম দারুণভাবে শেষ করার কারণে। এ নিয়ে চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলার হলেন তিনি।

পিএসজির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেন এমবাপ্পে। জেতেন লিগ ওয়ান ও ফ্রেন্ঞ কাপ। এছাড়া ফ্রান্সের অধিনায়ক হিসেবে দলকে ওঠান ইউরোর সেমিফাইনালে। রিয়ালে আসার পর ২২ ম্যাচে ১২ গোল এসেছে তার পা থেকে।

এবার এ তালিকায় দ্বিতীয় হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগনান হয়েছেন তৃতীয়। এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং অরেলিয়ান চুয়ামেনি আছেন তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত