নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচের মাত্র একটিতে জিতেছে। আজ 'ম্যানচেস্টার ডার্বিতে' ইতিহাদে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি।
কিছুদিন আগেই সিটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন কোচ গার্দিওলা। সাম্প্রতিক সময়ে দলের খারাপ পারফরম্যান্সে বরখাস্ত হওয়ার শঙ্কা থাকলেও, নিজ থেকে পদত্যাগ করা অসম্ভব বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।
ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই বলে যুক্তরাজ্যের হাইটারস টিভিকে জানিয়েছেন তিনি, '(নতুন করে চুক্তি করা নিয়ে) আমার কোনো আক্ষেপ নেই। এই অবস্থায় আমি ঘুমাতে পারছিলাম না। এখনকার অবস্থা আরও শোচনীয়। দলকে এই পরিস্থিতিতে রেখে ছেড়ে যাওয়া অসম্ভব। তারা হয়তো আমাকে বরখাস্ত করতো, এটি হতেই পারে। কিন্তু নিজ থেকে ছেড়ে দেবো? অসম্ভব।'
গার্দিওলা আরও বলেন, ‘যদি বোর্ড আমার ওপর খুশি না থাকে, তারা এটি (বরখাস্ত) করতে পারে। যখন আমি অনুভব করব যে এখনই দায়িত্ব ছাড়তে হবে, তখনই ছেড়ে যাব।'
২০১৬ সালে ম্যানসিটির কোচ হওয়ার পর থেকে গার্দিওলা ১৮ টি ট্রফি জিতেছেন। গত মৌসুমে ইপিএলে টানা চতুর্থ শিরোপা জিতে ইতিহাস গড়েন।
হঠাৎ টি-টোয়েন্টি দলে নাহিদ
বিশেষ বুট পেয়ে বেকহ্যামকে ধন্যবাদ দিলেন মেসি
বিজয় দিবসে মাঠে নামবেন লিপু-বাশার-রাজ্জাকরা