ফেনীর সোনাগাজীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নুর নবী লিটনকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর শহরের ৫নং ওয়ার্ড তুলাতুলি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী নুর আলম প্রকাশ আবুল কালামের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান গত ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার লিটনের পরিবার ও একাধিক এলাকাবাসীর ভাষ্যমতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটির স্থানীয় নেতৃত্বের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন লিটন। যার কারণে দলীয় রোষানলে পড়ে গত পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন করতে পারেননি। পরে তিনি দলীয় কার্যক্রম থেকে নিস্ক্রীয় হয়ে ব্যবসায় মনোনিবেশ করেন। শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি এলাকায় অবস্থান করছিলেন এবং ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাহতের ঘটনায় দায়ের হওয়ার ১৮টি মামলার কোনটিতে তাকে আসামি করা হয়নি। তাদের দাবী শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
হরিরামপুরে ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে