ছক্কা মেরে সেঞ্চুরি করে গড়াগড়ি বিজয়ের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

চলমান এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার হয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। তার অপরাজিত সেঞ্চুরির সুবাদে ঢাকার বিপক্ষে ৩ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পেয়েছে খুলনা।

এনামুল হক বিজয়। ছবি: দেশ রূপান্তর

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে খুলনার ইনিংস উদ্বোধন করতে নেমে ৬৬ বলে ম্যাজিক ফিগার স্পর্শ করেন বিজয়। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৭ বলে ১০১ রানে। ইনিংসে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। জবাবে তাইবুর রহমানের ৬৩ ও মাহিদুল অঙ্কনের ৪৩ রানের অপরাজিত ইনিংসের পরও ঢাকা ৪ উইকেটে ১৫৯ রানের বেশির যেতে পারেনি। ২১ রানের জয় পায় খুলনা।

দিনের আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে ১০৮ রানে অলআউট হয়েছে বরিশাল। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করে বরিশালের ইনিংসে ধস নামান আলাউদ্দিন বাবু। ২টি উইকেট নেন আবদুল গাফফার সাকলাইন। বরিশালের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ইফতেখার ইফতি। সহজ লক্ষ্য তাড়ায় ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে পৌঁছে যায় বরিশাল। চৌধুরী রিজওয়ান করেন ৫৩ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত