বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল সহকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম তামজিদ আহমদ (১৮)। তিনি উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। ছাত্রলীগ নেতা তামজিদ আহমদ গেল বছর জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে মামলা-১ (তাং ০১/১০/২০২৪) এ গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত