জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রাত ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে আজ অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেটে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো শিক্ষক-কর্মকর্তাদের নাম-পদবি জানানো হয়নি। ঠিক কী কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ। তাৎক্ষণিক এ বিষয়ে খোঁজখবর নিয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নভেম্বরে ৩৩ শতাংশ বিদ্যুৎ কম সরবরাহ করেছে আদানি