ঢামেক থেকে সাদপন্থী কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে মহিদুল হাসান (২২) নামে এক সাদপন্থী যুবককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরপন্থীর কর্মীদের বিরুদ্ধে।

আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে জুবায়েরপন্থীরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাদপন্থী যুবক মহিদুল হাসানের মা মোর্শেদা বানু এবং ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মোর্শেদা বানু বলেন, আমাদের একটা ছেলেকে ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সেখান থেকে সবার সামনে দিয়ে আমার আরেক ছেলেকে ধরে নিয়ে গেল।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতাল থেকে সবাই সামনে দিয়ে মহিদুল হাসান নামে এক যুবককে তুলে নিয়ে গেছে জুবায়েরপন্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত