মুন্সিগঞ্জের গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩০-এর অধিক দোকান। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় আলী আহমেদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রিফাত মল্লিক বলেন, ‘বাজারের একটি সেলুন দোকানে প্রথমে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের চারটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আক্তার হোসেন নামে এক দোকানদার বলেন, ‘তার দোকানে নগদ ৫ লাখ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মুদি দোকানদার দেলোয়ার হোসেন বলেন, ‘তার আনুমানিক ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। তার দোকানে থাকা মালা মাল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’
যশোরে মাদ্রাসায় ‘অস্ত্র’ হাতে বক্তব্যের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল
ইউক্রেন যুদ্ধে নতুন মোড়