ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরের এ হামলায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। তবে কোনো কূটনীতিক হতাহত হননি বলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখির বরাতে আল জাজিরা জানায়, আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলার জবাবে এ হামলা চালানো হলো।
তিখি বলেন, ‘গোলাবর্ষণে কিয়েভের বেশ কয়েকটি দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দূতাবাস একটি ভবনে অবস্থিত, যা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে। জানালা, দরজা ও ছাদের অংশ ভেঙে গেছে।’
কূটনৈতিক প্রতিষ্ঠানে রাশিয়ার এমন হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, বিশ্বের সর্বত্র কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মকে অগ্রাহ্য করার শামিল। কূটনৈতিক মিশনে এসব হামলার মধ্য দিয়ে রাশিয়া তার চরম বর্বরতার পরিচয় দিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরের দিকে বাসিন্দারা কমপক্ষে তিনটি বিকট বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা শহরটিতে ছোড়া পাঁচটি ইস্কান্দার স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
শহর প্রশাসন জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩০টি আবাসিক ভবন, ১৬টি চিকিৎসা সুবিধা এবং ৩০টি স্কুল ও কিন্ডারগার্টেনের হিটিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে। তবে হামলায় কোনো বিদেশি কূটনীতিক হতাহত হননি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিচ্ছেদের ১৭ বছর পর ফের একসঙ্গে কারিনা-শহিদ
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৩