পশ্চিম তীরের মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ফিলিস্তিনিদের দাবি, ভবনটির সামনে ‘প্রতিশোধ’, ‘আরবদের মৃত্যু’ এবং অন্যান্য স্লোগান হিব্রু ভাষায় স্প্রে-পেইন্ট করতে দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় মারদা গ্রামে মুসলমানদের পবিত্র স্থানটির প্রবেশপথে কালো পোড়া চিহ্ন দেখা গেছে। আগুন বেশি কিছু ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করছে।

মারদা গ্রাম কাউন্সিলের প্রধান নাসফাত আল-খুফাশ বলেন, ‘শুক্রবার (২০ ডিসেম্বর) মারদা বির আল-ওয়ালিদিন মসজিদে একদল বসতি স্থাপনকারী সন্ত্রাসী হামলার খবর পান।

তিনি বলেন, বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এসব হামলা ধারাবাহিক।

ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা বাহিনী শিন বেত এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমরা এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছি এবং অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনতে দৃঢ়তার সঙ্গে কাজ করব।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক লঙ্ঘন ও অপরাধের সর্বশেষ আক্রমণ বলে উল্লেখ করেছে। ফিলিস্তিনিদের রক্ষায় সহায়তার জন্য জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের কাছে আবেদন করেছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত