প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি ২২ ডিসেম্বর দেশে পৌঁছাবেন। হাসান আরিফের মেয়ে ফেরার পরই দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রথম জানাজার নামাজে উপস্থিত ছিলেন।
আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
‘আইন জগত উজ্জ্বল নক্ষত্র হারালো’ হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতি
বিমানবন্দরে নেমেই উপদেষ্টার মৃত্যু সংবাদ, হাসপাতালে ছুটলেন ড. ইউনূস