মেঘনায় বন্দুকসহ অস্ত্র উদ্ধার কোস্ট গার্ডের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ এএম

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় একটি একনলা বন্দুক, চাইনিজ কুড়াল ও বিভিন্ন অস্ত্র জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন চাঁদপুর এবং উত্তর মতলব থানা নৌ-পুলিশ কালিপুর বাজারসংলগ্ন মেঘনা নদীতে সশস্ত্র ডাকাতির তথ্যে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল একটি স্পিডবোট রেখে পালিয়ে যায়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত