সিআরভিএস সিস্টেম নিয়ে কর্মশালা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

বাংলাদেশের সিভিল রেজিস্ট্রেশন এবং ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) সিস্টেম সম্পর্কে সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় নারী মৈত্রী রবিবার (২২ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে।

সিআরভিএস সিস্টেমকে আরো কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং সহজলভ্য করতে মিডিয়ার জ্ঞান বৃদ্ধি এবং অ্যাডভোকেসি জোরদার করাই এই কর্মশালার মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

কর্মশালার উদ্বোধন করেন নারী মৈত্রীর প্রগ্রাম ডিরেক্টর খালেদ বিন ইউসুফ এবং জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। তারা মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জোর দেন, যা সিআরভিএস সিস্টেমকে শক্তিশালী করতে সহায়ক।

কর্মশালার বিভিন্ন পর্বে বাংলাদেশের সিআরভিএস সিস্টেমের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়। নারী মৈত্রীর প্রকল্প ব্যবস্থাপক সিফাত জাহান বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন নীতিমালা, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং বাধাগুলোর ওপর বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেন।

অন্যদিকে মইন উদ্দিন মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা এবং মৃত্যুর কারণ অনুসন্ধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সমাপনী বক্তব্যে মুহাম্মদ রুহুল কুদ্দুস জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সহজ এবং সবার জন্য সহজলভ্য করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা চাই সরকার বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন নীতিমালাগুলো সহজ, অন্তর্ভুক্তিমূলক এবং সবার জন্য সহজলভ্য করে তুলুক। একটি কার্যকর সিআরভিএস সিস্টেম সুশাসন, পরিকল্পনা এবং ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য অপরিহার্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত