ঋতু অনুযায়ী খাদ্যতালিকায় মৌসুমি ফল থাকা অত্যন্ত জরুরি, বিশেষ করে শীতকালে। মৌসুমি ফল যেমন সুস্বাদু, তেমনই প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। শীতের সময় শরীরের উষ্ণতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এসব ফল দারুণ উপকারী। তাই সুস্থ থাকতে এই শীতের মৌসুমে খাদ্যতালিকায় অনান্য খাবারের পাশাপাশি ফল রাখাটাই বুদ্ধিমানের কাজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রাকৃতিকভাবে বিভিন্ন ফল খাওয়া অত্যন্ত উপকারী। নিম্নে কয়েকটি ফলে কামড় দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তা নিম্নে আলোচনা করা হলো:
পেয়ারা
পেয়ারা হলো ভিটামিন সি, ডায়েটারি ফাইবার এবং পটাশিয়ামের ভাণ্ডার। এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম ক্ষমতা উন্নত করে এবং কার্ডিওভাসকুলার ফাংশনকে সহায়তা করে। শুধু টাটকা ফল হিসেবেই নয়, পেয়ারার রস এবং স্যালাদও খুব সুস্বাদু।
কমলালেবু
কমলালেবু যেন একে অপরের পরিপূরক। শীত পড়লে বাঙালির খাদ্যতালিকায় কমলালেবু থাকবেই। ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফাইবারে ভরপুর কমলালেবু রোগ প্রতিরোধে সহায়ক। এ ছাড়াও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার থাকে। এটি সর্দি-কাশির মতো সংক্রমণ প্রতিরোধে সহায়ক।
লেবু
লেবুতে ভিটামিন সি-এর মাত্রা অত্যন্ত বেশি, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও, লেবুতে কিছু পরিমাণে ভিটামিন বি (বিশেষ করে ভিটামিন বি৬) এবং খনিজ পদার্থ যেমন পটাসিয়ামও পাওয়া যায়। লেবুর ভিটামিন সি ত্বকের যত্ন, দেহের বিষাক্ত পদার্থ দূরীকরণ এবং হজমে সহায়তা করে। দৈনন্দিন ভিটামিন সি-এর প্রয়োজন পূরণে লেবু খুবই কার্যকর।
আমলকি
আমলকিতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা এর প্রধান পুষ্টিগুণ। প্রতিদিনের চাহিদার অনেকটাই আমলকি থেকে পূরণ করা যায়। এছাড়াও এতে ভিটামিন এ, ই এবং কিছু বি-কমপ্লেক্স ভিটামিন থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের সুস্থতা বজায় রাখতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। আমলকী ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি শরীরের ডিটক্সিফিকেশনে দূর করতে সাহায্য করে।
পেঁপে
পেঁপে একটি পুষ্টিকর ফল, যা ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, এবং ভিটামিন কে সমৃদ্ধ। এটি শরীরের ইমিউন সিস্টেমের উন্নতি করতে সহায়ক এবং ত্বক, চোখ ও হজম ব্যবস্থার জন্যও উপকারী। পেঁপে বিশেষত ভিটামিন সি-এর একটি ভালো উৎস, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া, এতে ফোলেট, পটাশিয়াম, এবং ফাইবারও রয়েছে, যা হজম সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। পেঁপেতে প্যাপেইন নামক একটি উৎসেচক থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
আঙুর
সবুজ হোক বা কালো কিংবা লাল, সব ধরনের আঙুরই শীতকালীন খাবার হিসেবে আদর্শ। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আঙুর কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের খেয়াল রাখে এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। যে কোনও অবস্থাতেই আঙুর খাওয়া যায়। আট থেকে আশি আঙুর খেতে প্রায় সবাই ভালোবাসে।
কিউই
কিউইতে ভিটামিন সি,এবং ই, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং শরীরকে শক্তিশালী করে।
আপেল
আপেলে ফাইবার এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পারলে প্রতিদিন একটা করে আপেল খান। ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আপেল হৃদরোগ, হজমে সহায়তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা স্যালাদ অথবা যে কোনও ডেজার্টে আপেলের টুকরো মিশিয়ে খান শরীর পুষ্টি পাবে।
আনারস
আনারসকে যদিও একচেটিয়াভাবে শীতকালীন ফল বলা যায় না, তবুও এই ঠান্ডায় আনারস খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর। ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আনারস রোগ প্রতিরোধ বাড়াতে এবং হজম উন্নত করতে দারুণ কাজ দেয়। আনারসের টক-মিষ্টি স্বাদ প্রায় সকলেরই ভালো লাগে।
প্রতিদিন এই ফলগুলো খাবার তালিকায় অন্তর্ভুক্ত করলে আপনার শরীর সংক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে উঠবে।
