এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’-এর সিজন থ্রি আয়োজনের ঘোষণা দিয়েছে। ‘বিয়ন্ড দ্য বাউন্ডারিজ’ থিমকে সামনে রেখে তরুণদের মধ্যে উদ্ভাবনী সৃজনশীলতা ও উদ্যোগী মনোভাব তৈরির লক্ষ্যে ‘ওভার দ্য ওয়াল’ আয়োজন করা হয়, যার অংশ হিসেবে বিশ^বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অর্থ পুরস্কার এবং আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পেয়ে থাকেন।
গত সিজনে ৪ হাজার ২০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং বিজয়ী দল আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পেয়ে থাকে, যা দেশের ইতিহাসে প্রথম। এ বছর, সারা দেশ থেকে ৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ওভার দ্য ওয়াল সিজন থ্রির জন্য নিবন্ধিত হয়েছেন।
মারিকো বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কে এম সাব্বির বলেন, ‘ম্যারিকো বাংলাদেশ তরুণদের মধ্যে উদ্ভাবনমুখী ও উদ্যোগী মনোভাব তৈরির মাধ্যমে আগামী প্রজন্মের নেতৃত্বকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করায় বিশ্বাসী। আমাদের লক্ষ্য হচ্ছে ‘ওভার দ্য ওয়াল’ প্রোগ্রামের মাধ্যমে তরুণদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করা। এই আয়োজনের তৃতীয় সিজন শুরু করতে পেরে আমরা ভীষণ আনন্দিত এবং এই আয়োজনের মাধ্যমে তরুণদের কাছ থেকে উঠে আসা অভিনব সব আইডিয়া দেখতে আশাবাদী।’’
এই প্রতিযোগিতাটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যেকোনো বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন এবং একই সঙ্গে এই অনন্য যাত্রায় অংশ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি
