রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলম। আজ সোমবার তাকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি তথ্য ক্যাডারের আরেক চুক্তিভিত্তিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মো. সরওয়ার আলমকে (পরিচিতি নম্বর: ৭৬০৯) অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের বিদায়ী সাক্ষাৎ