আখাউড়া

পুড়িয়ে ফেলা নারীর মাথা উদ্ধার, মিলল পরিচয়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে পুড়িয়ে ফেলা নারীর মাথা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উদ্ধার হয়েছে। মাথা দেখে তার পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ।

ওই নারী হলেন উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০) । আটক যুবক ভোর বেলায় তাকে ডেকে নিয়ে যায়। তবে কী কারণে তাকে এখানে আনা হয় বা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।

এর আগে সকালে ওই নারীর পুড়া দেহ উদ্ধার করে পুলিশ। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হয়।

এ ঘটনায় এলাকাবাসী ফারহান রনি নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। ফারহান উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। সে চিহ্নিত মাদকসেবি। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভূইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পুড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনিভুত হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পুলিশকে কবর দিলে তারা লাশ বের করে।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরে আটক যুবকের তথ্য মতে মাথা উদ্ধার করে পরিচয় সনাক্ত করা হয়। কীভাবে কী ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত