শীতার্ত মানুষের মাঝে নাবিল গ্রুপের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভেড়াপোড়া বাজার, দাওকান্দি, পবা ও রাজশাহীতে অবস্থিত গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. জাহান বকস্‌ মন্ডল। 

প্রতি বছরের মতো এবারও গরীব, দুস্থ, ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহ্‌ তায়ালার শুকরিয়া আদায় করেন  নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. জাহান বকস্‌ মন্ডল। তিনি নিজ হাতে উপস্থিত গরীব, দুস্থ, ও অসহায় নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএম মেজর মোহাম্মাদ তৌফিক উজ জামান, এজিএম কৃষিবিদ রফিকুল ইসলাম মো. সিনিয়র ম্যানেজার শাহজাহান আলী, সিনিয়র ম্যানেজার মো ও ফেরদৌস আলমসহ প্রমুখ। 

এছাড়া গতকাল নাবা ফার্মের জিএম মো. বাবলুর রহমানের নেতৃত্বে এবং নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্মের ডিজিএম মো. মাসুম উল হক  ও এগ সেলসের ম্যানেজার বেলাল হোসাইনের উপস্থিতিতে মাহিন্দ্রা, পবা, রাজশাহীতে অবস্থিত নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্মে এবং একই দিন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদের নেতৃত্বে সিনিয়র ম্যানেজার শরিফ আল হাসান ও মো. জয়নালের উপস্থিতিতে জাহান বকস্‌ মন্ডল-আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে মোহনপুর খাড়ৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গরীব, দুস্থ, ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের বৃহৎ কৃষি ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত