সাগর-রুনি হত্যা মামলা

১১৪ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ এএম

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৪ বারের মতো পেছাল। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। সাগর-রুনি হত্যা মামলাটি দীর্ঘ দিন ধরে র‌্যাবের কাছে তদন্তের দায়িত্ব ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠনের আদেশ দেন হাইকোর্ট। বর্তমানে টাস্কফোর্স তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। নিহত রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। এদের মধ্যে তানভীর ও পলাশ রুদ্র জামিনে আছেন। বাকিরা এখনো কারাগারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত