প্রশ্নপত্র ফাঁসের মামলায় পিএসসির দুই কর্মচারী রিমান্ডে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ এএম

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দুই কর্মচারী পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মন্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ১০ দিনের রিমান্ডের আবেদন করে। রিমান্ডে যাওয়ার আসামিরা হলেন, বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম ও পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাস।

গত ১৭ ডিসেম্বর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ের সামনে থেকে আব্দুল আজিম ও রুপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা জব্দ করা হয়। পরদিন তাদের আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির জন্য ২৪ ডিসেম্বর তারিখ ধার্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত