বক্সিংয়ে ডে টেস্টে রিংয়ে নামলেন ৬ নতুন মুখ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

ঘরের মাঠে ১৯৯৬ সালে সবশেষ বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিলো জিম্বাবুয়ে। আর এই প্রথম বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে আফগানিস্তান। বুলাওয়েতে দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ এই টেস্টে অভিষেক হয়েছে ৬ ক্রিকেটারের।

জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্যাপ মাথায় পরেছেন স্যাম ও টমের ভাই বেন কারেন এবং দুই পেসার ট্রেভর গোয়ানডো ও নিউম্যান নিয়ামহুরি। অভিষেক টেস্টেই বিশ্বের ১৭তম ব্যাটসম্যান হিসেবে ফিফটি তুলে নিয়েছেন বেন।

আফগানদের হয়ে অভিষেক হওয়া তিনজনই ক্রিকেটের পরিচিত মুখ। ওপেনার সেদিকুল্লাহ অটল, অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। অভিষেক টেস্ট উইকেট হিসেবে গজনফর ফিরিয়েছেন বেনকেই।

জিম্বাবুয়ে ৯২ রানের সময় দ্বিতীয় উইকেট হিসেবে ফেরেন বেন। ১১ চারে ৭৪ বলে ৬৮ করে থামেন দুই ভাইয়ের মতো ইংল্যান্ডের হয়ে না খেলে বাবার দেশ জিম্বাবুয়ের জার্সি গায়ে তোলা বেন। এর আগে জয়লর্ড গাম্বিকে ফেরান আফগান পেসার নাভিদ জাদরান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত