কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, উপসচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডারবহির্ভূত করার প্রস্তাবের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ২৫ ক্যাডার সমন্বয়ে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ নীলফামারীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রকৌশল, প্রাণি সম্পদসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
মানববন্ধন চলাকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেয়ামত আলী, নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুর রহিম, নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান বক্তব্য দেন।
নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন একই কলেজের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তারা আক্ষেপ করে বলেন, প্রশাসন ক্যাডার থেকে বৈষম্য করা হচ্ছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার থাকবে না এটা মেনে নেওয়া হবে না। স্ব স্ব মন্ত্রণালয়ের প্রধান হবেন পেশাভিত্তিক কর্মকর্তা থেকে। এই দাবি আগে থেকেই আমরা করে আসছি।
তারা বলেন, স্বৈরশাসকের দোসররা প্রশাসনকে জনবান্ধব করতে পারেনি। আমরা জনবান্ধব প্রশাসন চাই। আমাদের দাবি যদি মানা না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আলিয়াকে নকল করেছেন দীপিকা!
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও