বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গোরতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর-উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিন ও  রওশনয়ারা বেগমের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত