বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম রব্বানী (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মহাসড়কের মির্জাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রব্বানী জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে।
জানা যায়, দিনাজপুর থেকে কাগজের পুরাতন কার্টুন নিয়ে একটি ট্রাক জয়পুরহাট অভিমুখে যাচ্ছিল। বিরামপুরের মির্জাপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কার্টুনবাহী ট্রাকের চালক গোলাম রব্বানী গুরুত্বর আহত হন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার পারভেজ রব্বানীকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং সড়ক আইনে মামলা হয়েছে।
পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়ে ১২ লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র: সারজিস