সচিবালয়ে আগুন

কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র : সারজিস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ এএম

সচিবালয়ে আগুনের ঘটনাকে ষড়যন্ত্রমূলক নাশকতা বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘সচিবালয়ের আগুন শুধু আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহই প্রমাণ করে এটি ষড়যন্ত্র।’ গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জাতীয় নাগরিক কমিটির ‘ঠাকুরগাঁও রাইজিং’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, ‘সচিবালয়ের আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল। গণ-অভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় সেøাগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। খুনি হাসিনার পোষ্য আমলারা আজও সচিবালয়ে চাকরি করছে। তারা চাকরি করলে সচিবালয় কীভাবে নিরাপদ থাকবে। হয় সাদা, নয়তো কালা। তাদের চেয়ারে বসিয়ে রাখলে, তাদের কাছ থেকে দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব না। সে কারণে এখন অপকর্ম হচ্ছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে।’

মানসম্পন্ন সংস্কার শেষ হওয়ার পর নির্বাচন উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘গণ-অভ্যুত্থানের আগে যদি বলা যেত দু-তিন বছর সংস্কারের জন্য সময় দিতে হবে, তাহলে শুধু রাজনৈতিক দল না, একজন সাধারণ মানুষেরও দ্বিমত পাওয়া যেত না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত