একসঙ্গে কাজ করতে চলেছেন কার্তিক-করণ!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

২০২৪ সাল ক্যারিয়ারের অন্যতম সেরা বছর ছিল বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের জন্য। বছরের শুরুতেই একের পর এক হিট ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন এই সুপারস্টার। তার মধ্যে অন্যতম ছিল ‘ভুলভুলাইয়া ৩’। বর্তমানে কার্তিকের হাতে একাধিক বড় ছবি রয়েছে। সম্প্রতি সামনে এসেছে তার পরবর্তী ছবি নিয়ে ঘোষণা। যা বলিউডের ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।তবে এই ছবির সবচেয়ে বড় চমক হল দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কার্তিক আরিয়ান  ও করণ জোহর ।  ২০২১ সালে ‘দোস্তানা ২’ ছবির শুটিং করার সময় করণ ও কার্তিকের মধ্যে মতবিরোধ ঘটে । সে সময় নানা কারণে কার্তিক আরিয়ান ছবিটি থেকে বেরিয়ে যান।

এরপর দীর্ঘদিন একে ওপরের সঙ্গে কোনো কথা বলেননি তারা। এরপর ২০২৩ সালে মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের সময় তাদের একসঙ্গে দেখা যায়। তখনই জল্পনা শুরু হয় ফের করণের সঙ্গে কাজ করবেন কার্তিক।

ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। এটি একটি রোমান্টিক কমেডি ফিল্ম। সম্প্রতি এই ছবিটি নিয়ে কার্তিক আরিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “এই মামি ছেলেটা সব সময় তার মায়ের দেওয়া শপথ রক্ষা করে!

‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিটি নির্মাণ করেছে ধর্ম প্রোডাকশন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। এছাড়া, কার্তিক আরিয়ানের  আরও একটি বড় ছবি রয়েছে ‘পতি পাটনি অর ওহ ২’। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। এই ছবি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত