চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চার নারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগর পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সুমন দাশ (৩২), কামাল হোসেন (৪৭), নয়ন ত্রিপুরা (৩৫), মো. সিরাজুল হক সোহেল (৬২), সিরাজুল ইসলাম বাঙ্গালী (৩৭), মো. হাবিব (২০), মো. সোহাগ মিয়া (২১), মো. আবরার ফাহিম (২১), রনি মিত্র (২২), পারুল বেগম (৩০), শ্রাবন্তী দাস (২০), ফারিয়া বিনতে খালেক (২১) এবং খালেদা বেগম (২৫)।
যে কারণে গুচ্ছ পরীক্ষা থেকে বের হতে চায় বিশ্ববিদ্যালয়গুলো