পেয়েও ওলমোকে হারাতে হতে পারে বার্সেলোনার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পিএম

দুঃসময় চলছে বার্সেলোনার। একের পর এক হার, খেলোয়াড়দের ইনজুরি এবার আবার আইনি জটিলতা।  মৌসুমের শুরুতেই স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। তবে চুক্তির মাত্র ৫ মাস পরেই তার নিবন্ধন বাতিল হচ্ছে, যার ফলে জানুয়ারির দলবদলের বাজারে তিনি ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে যোগ দিতে পারবেন।

গত আগস্টে ইউরো চ্যাম্পিয়নশিপের পর আরবি লাইপজিগ থেকে ৬২ মিলিয়ন ইউরো দিয়ে ওলমোর সঙ্গে চুক্তি করেছিল বার্সা, কিন্তু আর্থিক সংকটের কারণে তাকে শুধুমাত্র ২০২৪ সাল পর্যন্ত নিবন্ধন করা হয়েছিল। সেই সঙ্গে ক্রিস্টেনসেনের ইনজুরির কারণে তাকে তখন দলে নিবন্ধন করা সম্ভব হয়েছিল। কিন্তু ক্রিস্টেনসেন ইনজুরি থেকে ফিরে আসায় তার নিবন্ধন সচল হচ্ছে। ফলশ্রুতিতে বাতিল হচ্ছে ওলমোর নিবন্ধন।

বার্সেলোনা এই বিষয়ে লা লিগার ক্রীড়া আদালতে আবেদন করেছিল, তবে বিচারক ইনাসিও ফার্নান্দেজ নতুন নিবন্ধনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এখন বার্সা লা লিগার কাছে নতুন মামলা করতে প্রস্তুত, কারণ তারা বিশ্বাস করে যে সব নিয়ম মেনেই ওলমোর সঙ্গে চুক্তি করা হয়েছিল এবং নিবন্ধন করার অধিকার তাদের প্রাপ্য।

বার্সেলোনার সামনে এখনও একটি সুযোগ রয়েছে।  শীতকালীন দলবদলে তারা ক্রিস্টেনসেনকে বিক্রি করে দিতে পারে তাহলে আবারও ওলমোকে নিবন্ধন করাতে পারবে। আর এটি নির্ভর করবে ক্রিস্টেনসেন বিক্রি হচ্ছেন কি না তার ওপর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত