সবুজ সৌদির সুবাস...

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ এএম

মরু দেশ সৌদি আরবে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। গত ২০২৩ সালে সৌদিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা তার আগের বছর ২০২২ সালের তুলায় ৫৩ শতাংশ বেশি। বৃষ্টিপাত বৃদ্ধির ফলে বেড়েছে বন্যাও। ২০২৩ সালে সৌদির নদী-নালাগুলো দিয়ে প্রবাহিত হয়েছে ১ কোটি হাজার ৫৬ লাখ ৪০ হাজার ঘনমিটার বন্যার পানি প্রবাহিত হয়েছে যা আগের বছর ২০২২ সালের তুলনায় ১৬৪ দশমিক ১ শতাংশ বেশি। বিষয়টি দেশটির বিস্তীর্ণ অঞ্চলের সবুজায়নে ভূমিকা রাখছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর।

গত শুক্রবার এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এসব তথ্য জানিয়েছে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বৃষ্টিপাত বিরল হওয়ায় সমুদ্রের পানি লবণমুক্ত করা এবং ব্যবহৃত পানি পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে পানির চাহিদা মেটায় দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ভূমি ও সমুদ্রসীমার সংরক্ষিত অঞ্চলের আয়তন বেড়েছে। গত বছর দেশটির সংরক্ষিত ভূমির পরিমাণ বেড়েছে ৩ লাখ ৬১ হাজার বর্গকিলোমিটার, যা আগের বছর ২০২২ সালের তুলনায় ৭ দশমিক ১ অংশ। এ ছাড়া এই পরিমাণ ভূমি দেশটির মোট ভূখণ্ডের ১৮ দশমিক ১ শতাংশ। একই বছর সমুদ্রের সংরক্ষিত অঞ্চলের পরিমাণ বেড়েছে ১৪ হাজার বর্গকিলোমিটার যা ২০২২ সালের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি। সংরক্ষিত অঞ্চলগুলোতে পার্ক তৈরির মাধ্যমে সবুজায়ন প্রকল্প শুরু করেছে সৌদি। পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩ সালে দেশটির পার্কগুলোর আয়তন বেড়েছে ৩৪ কোটি বর্গমিটার। আর সেসব পার্কে রোপণ করা হয়েছে নতুন ২৬ লাখ গাছ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২১ সালে সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) নামের একটি প্রকল্প চালু করেন। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো, পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, মরু এলাকার পরিমাণ কমিয়ে সবুজ অঞ্চলের বিস্তার বাড়ানো প্রভৃতি ছিল এই এসজিআই গঠনের মূল উদ্দেশ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত