দুগ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া লাকসামে যুবদলের বিক্ষোভ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ এএম

কুমিল্লার লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে দুগ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার প্রতিবাদে এবং সমন্বয় করে কমিটি করার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। ‘লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি তৃণমূলের নির্যাতিত নেতাকর্মী’র ব্যানারে গতকাল শনিবার বিকেলে পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট আরিফ হোসেন সৈকতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সাখিব মজুমদার, জহিরুল ইসলাম শামীম, সাজ্জাদুর রহমান মানিক, আজাদুরজামান আজাদ, টিপু সুলতান, শাহীন হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত