নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। ইতোমধ্যে পাকাবাড়ীটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করার আনুষ্ঠানিকতার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়ছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। তিনি জানান, আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় নীলফামারী জেলা সদরের নিহত গোলাম রব্বানীর বাড়ী সংলগ্ন লক্ষ্মীচাপ দুবাছুরি দ্বি-মুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
এ দিকে “আমরা বিএনপি পরিবার”- এর কেন্দ্রীয় সদস্য সচিব কৃষিবিদ মোকছদেুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের জন্য-‘আগামী সোমবার, বেলা ২টায় (৩০ ডিসেম্বর) নব-নির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবর উপস্থিত থাকবেন - বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদষ্টো অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক স¤পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় কোষাধক্য এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এতে সভাপতিত্ব করবেন- ‘আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ্য করা হয়, ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপির নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ দিকে বাংলাদশে জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়- চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুরের- শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
‘সচিবালয়ে আগুন দেয়ায় জড়িতরা এখনও উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে’
খুলনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার
হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় ঢাবি প্রশাসনের দুঃখ প্রকাশ