নারায়ণগঞ্জে ফতুল্লায় বিদেশি পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল দশটার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়াস্থ বেবি বেগমের বাড়ীর সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত এসএম ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা সপরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তলসহ এসএম,ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ হলেও তারা জামতলা এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
কৃষকের পেটে গুলি করে পালাল দুর্বৃত্তরা
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-ইনু-শাজাহান-পলক-আতিক