শেখ হাসিনা দেশ ছাড়ায় গরু জবাই করে খেলেন ১৬০০ বিএনপি কর্মী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় ভুরিভোজ করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের গোমকোট বাজারে গরু জবাই করে এ ভুরিভোজের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ জন নেতাকর্মী খাবার খান। কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী মৌকরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহিম এই আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদ, আব্দুল আলী, আমান উল্লাহ, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মিয়া, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. রাসেল মাহমুদ, আব্দুল হক, আবুল কালাম, নজির আহম্মদ, কামরুল হাসান, ইউসুফ, নাজমুল, জসিম উদ্দিন, শফিল্লাহ স্বপন, যোবায়ের, অহিদুর রহমাম মুন্সি, ইস্রাফিল হোসেন নাহিদ, জহিরুল ইসলাম সাব্বির, গোফরান হোসেন রিয়াজ, এনায়েত সেন্টু, শহীদ আলম, ইফতেখার তানভীর, জাফর আহমেদ মিটু, মেহেদুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত