ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন একসময় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। বর্তমানে ধর্ম মন্ত্রণালয় দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। আমাদের লক্ষ্য শুধু দুর্নীতি রোধ নয়, বরং ইসলামিক ফাউন্ডেশনকে একটি দায়িত্বশীল এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। মঙ্গলবার বরিশাল নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমাম-মুয়াজ্জিনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় খরচে কেউ যেন পবিত্র হজ পালন করতে না পারেন, সে বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয়কে আরও গতিশীল ও কার্যকর করার চেষ্টা অব্যাহত রয়েছে। একদিকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মপ্রবাহ উন্নত হচ্ছে, অন্যদিকে এটি জনগণের জন্য আরও কার্যকরী হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মাওলানা শাহ মো. নেছারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ইমাম-মুয়াজ্জিনরা তাদের মতামত প্রকাশ করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে তাদের কাজের পরিবেশে উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পদ না পেয়ে যুবদল নেতার মাথা ফাটালেন সভাপতি প্রার্থী