উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম

কক্সবাজারের উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী মরাগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলা তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের গাজী বাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। তারা দুইজনে আবুল খায়ের টোবাকো কোম্পানিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবর রহমান বলেন, ময়নারঘোনা এলাকায় টেকনাফমুখি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘাতক বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার এবং বাসটি জব্দ করে। 

নিহতদের লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত